খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে রুপোর পাচার রুখল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর DRI। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তে এসএসবি ও DRI যৌথভাবে টহলদারির সময় এক নেপালের মহিলার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৪টি প্যাকেট ভর্তি রুপোর কনা! ধৃত মহিলা দেবী কলা খাড়কা, নেপালের ঝাপা জেলার বাসিন্দা। উদ্ধার প্রায় ১০কেজি রুপো, যার বাজারমূল্য ৩৬লক্ষ টাকা। বাগডোগরা থেকে এই রুপো নিয়ে নেপালে হাতবদলের ছক ছিল বলে ধৃত জিজ্ঞাসাবাদ স্বীকার করেছে। পরে ধৃতকে DRI গ্রেফতার করে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। সীমান্তে পরপর ২দিন নেপালে টাকা পাচারের ছক বানচাল করে এসএসবি। একদিন ৬লক্ষ ও পরে ২২লক্ষ টাকা। আটক করা হয় মোট ৫জনকে। সীমান্তে চোরাচালান বন্ধ করতে তৎপরতা বৃদ্ধি করেছে এসএসবি।






