জঙ্গলের পথ পেরিয়ে নির্ভয়ে পরীক্ষাকেন্দ্রে পড়ুয়ারা
হাতি তাড়াতে বনদপ্তরের ‘এসকর্ট’, জঙ্গলের পথ পেরিয়ে নির্ভয়ে পরীক্ষাকেন্দ্রে পড়ুয়ারা নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। পাহাড় থেকে সমতল— সর্বত্রই পরীক্ষার্থীদের মধ্যে টানটান উত্তেজনা। তবে উত্তরবঙ্গের কার্শিয়াং ডিভিশনের বনাঞ্চল সংলগ্ন এলাকাগুলোতে এবার পরীক্ষার প্রস্তুতিতে যোগ হয়েছে এক ভিন্ন মাত্রা। বুনো হাতির আতঙ্ক কাটিয়ে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছে দিতে কোমর বেঁধে নেমেছে বনদপ্তর। পরিসংখ্যানে দার্জিলিং জেলা এ বছর দার্জিলিং জেলায় মোট ৪১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। বনদপ্তরের তথ্য ও পর্ষদ সূত্রে













